Tuesday, April 26, 2016

কর কমিশনারের কার্যালয়ে আবারো নিয়োগ বিজ্ঞপ্তি


কোম্পানি/প্রতিষ্ঠানঃ কর কমিশনারের কার্যালয়

পদঃ সার্কুলার দেখুন
বেতনঃসার্কুলার দেখুন
যোগ্যতাঃসার্কুলার দেখুন
আবেদনের সময়সীমাঃসার্কুলার দেখুন
সুত্রঃ যুগান্তর



৩৮৪ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক পদে খুব দ্রুত নিয়োগ হচ্ছে


কিশোরগঞ্জ জেলার ৩৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৪টি, কুলিয়ারচরে ১৮টি, অষ্টগ্রামে ৩৬টি, ভৈরবে ২৬টি, হোসেনপুরে ৩৭টি, করিমগঞ্জে ৩৪টি, কটিয়াদীতে ৩২টি, মিঠামইনে ২৪টি, নিকলীতে ১২টি, বাজিতপুরে ৩৪টি, পাকুন্দিয়ায় ৫৫টি, তাড়াইলে ২৭টি এবং ইটনায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি। তা ছাড়াও ওই সমস্ত বিদ্যালয়ে ৭শ ৭৮টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গত তিন বছর যাবৎ শিক্ষক পদে নিয়োগদান এবং পদোন্নতি বন্ধ থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। তা ছাড়া অবসর গ্রহণের কারণেও শূন্য পদের সংখ্যা বাড়ছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান এবং অতিদ্রুত নিয়োগ দেওয়া হবে তিনি জানতে পেরেছেন শুধু তাই নয় নিয়োগের প্রারম্ভিক পর্যায়ের যাবতীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে

নতুন সুখবর সকল সরকারি চাকরিজীবীরা বাড়ি পাবেন


২০১৯ সালের মধ্যে শতভাগ সরকারি কর্মকর্তা—কর্মচারিরা থাকার জন্য বাড়ি পাবেন বলে ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, সরকারি চাকরিজীবীদের আবাসন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি দেশের সব মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি দেশের আবাসন খাতের উন্নয়নে রাজউক ও রিহ্যাব সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী রোববার রাজধানীর ঢাকা ক্লাবে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত জাতীয় অর্থনীতিতে আবাসন খাত শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিসিএন-্এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অর্থ ও পরিকল্পন প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ এবং রাজউক এর সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনৈতিক বিশ্নেষক সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।

পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আবাসন খাতের ভুমিকা অপরিহার্য। দেশের আবাসন খাতের উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শিল্প বিকাশ ও কর্মসংস্থানে আবাসন খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, মালয়েশিয়া ও ভারতসহ বেশ কিছু দেশে জাতীয় প্রবৃদ্ধিতে আবাসন খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইকুইটি মার্কেট থেকে ভারতে আবাসন খাতের বিনিয়োগকারিরা প্রায় দুই বিলিয়ন ডলার পূঁজি সংগ্রহ করেছে। বাংলাদেশেও আবাসন খাতের বিকাশে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারেন। বাংলাদেশে এ খাতের বিকাশে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করা অপরিহার্য।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের প্রবৃদ্ধিও তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিনিয়ত নীতিমালা পরিবর্তন না করে দীর্ঘমেয়াদী নীতিমালা এ খাতের বিকাশে সুফল বয়ে আনবে। পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগকারিদের কারো কারো কারণে গোটা সেক্টরের সুনাম যাতে নষ্ট না হয় সংশ্লিষ্টদের এ বিষয়ে মনোযোগি হতে মন্ত্রী পরামর্শ দেন।

Saturday, April 23, 2016

বেকারদের জন্য এবার দারুণ সুখবর দিলো সরকার


৬৪ জেলার নির্বাচিত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ৪২ হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি করতে যাচ্ছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষিত তরুণদের আগ্রহী করে তোলা ও সম্পৃক্ততা বাড়াতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শুরুর মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে। ‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ স্লোগান নিয়ে শিগগিরই জাতীয়ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। বর্তমানে দেশজুড়ে কাজ করা ৬ লাখ ফ্রিল্যান্সারের পাশাপাশি আইসিটি খাতে আরও ৪২ হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি করতে এই কার্যক্রম শুরু করা হবে।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প থেকে এ আইসিটি ক্যারিয়ার ক্যাম্প চালু হচ্ছে। দেশের ৬৪ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী এই ক্যারিয়ার ক্যাম্প চলবে।

প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ও উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্পের নানা ইভেন্টকে আনন্দদায়ক করে উপস্থাপন করা হবে। তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্ট নিয়ে প্রতিদিনের ক্যারিয়ার ক্যাম্প পরিচালিত হবে।

শিক্ষার্থীদের সামনে যদিআইটি খাতের সম্ভাবনাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে তারা শিক্ষাজীবন থেকেই আইটিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাববে। আইসিটি খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানো যাবে। তারা বলেন, আমাদের তরুণরা নতুন নতুন প্রযুক্তিকে খুব সহজেই গ্রহণ করছে। অনেকে প্রশিক্ষণ ছাড়াই ভালো কিছু কাজ করছে। এখন সরকারের পক্ষ থেকে তাদের দক্ষ করে গড়ে তুলে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তারা সব জেলায় যাবেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আইসিটি রফতানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইটি পেশাজীবীর সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করা হবে। দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা করবে। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার ইতিমধ্যে নানা কার্যক্রম নিয়েছে। ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরের সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। কালিয়াকৈরে হাইটেক পার্কের উন্নয়ন জোরেশোরে এগিয়ে চলছে। এটি সমাপ্ত হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, আমার বিশ্বাস আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তুলবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইতিমধ্যে স্থাপিত বিশেষায়িত ল্যাবগুলোয় প্রশিক্ষণ গ্রহণে তারা উদ্বুদ্ধ হবে। অনেকেই জানেন না, আমাদের দেশে টাইটানিয়াম, স্মাকের মতো বিশেষায়িত ল্যাব রয়েছে, যেখানে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয়।

এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শুরু হলে দক্ষ মানবসম্পদ তৈরির চলমান প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে।

বর্তমানে এলআইসিটি প্রকল্পে নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং আগামী তিন বছরে ৩০ হাজার আইটিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এলআইসিটি প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও, এলআইসিটি প্রকল্প থেকে আরও ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ, আড়াই হাজার সরকারি কর্মকর্তাকে ই-গভর্ন্যান্স প্রশিক্ষণ এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও প্রায় আড়াই হাজার জনকে আইটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

Tuesday, April 19, 2016

আবারো বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি



কোম্পানি/প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ

পদঃ সার্কুলার দেখুন

বেতনঃসার্কুলার দেখুন

যোগ্যতাঃসার্কুলার দেখুন

আবেদনের সময়সীমাঃসার্কুলার দেখুন



সুত্রঃ দ্যা ডেইলি স্টার

এবার প্রাথমিকে ২৪ হাজার শিক্ষক নিয়োগ



দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য প্যানেলভুক্ত প্রায় ২৪ হাজার শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেতে যাচ্ছেন। আইনি লড়াইয়ে সরকার হেরে যাওয়ার পর তাঁদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


চাকরি দেওয়ার ব্যাপারে আইন মন্ত্রণালয় ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ইতিবাচক মতামত দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘প্যালেনভুক্ত শিক্ষকদের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। আবার প্যানেলভুক্ত কয়েকজনের নিয়োগের ব্যাপারে আদালত থেকে নির্দেশনা এসেছে। সব দিক বিবেচনায় আমরা সহকারী শিক্ষকের প্যানেলভুক্ত সবাইকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এর ফলে একদিকে বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর হবে, অন্যদিকে মামলার জটও কমবে।’ এর আগে ২০১০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। পরের বছর অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকা প্রকাশ করা হয়। ৪২ হাজার ৬১১ জনের প্যানেল তৈরি করে সরকার উত্তীর্ণদের পাঁচ বছরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা বলে।


প্রথম ধাপে ১৪ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০১২ সালের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়, উপজেলাভিত্তিক নয়, ইউনিয়নভিত্তিক নিয়োগ হবে। ২০১৩ সালে সরকার দেশের সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয়। ফলে প্রায় ২৮ হাজার শিক্ষক নিয়োগ লাভ থেকে বঞ্চিত হন। এরপর সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নতুন করে নিয়োগ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করার পর প্যানেলভুক্ত শিক্ষকরা আদালতে চ্যালেঞ্জ করলে তা বন্ধ হয়ে যায়। এদিকে প্যানেলভুক্তদের মধ্য থেকে নওগাঁ জেলার ১০ জন নিয়োগপ্রত্যাশী ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ এবং তাঁদের নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। এ আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্ট এক রায়ে রিট আবেদনকারী ১০ জনকে নিয়োগ দিতে নির্দেশ দেন এবং ইউনিয়নভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন। এ রায়ের বিরুদ্ধে প্রথমে আপিল এবং আপিলে হেরে যাওয়ার পর রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিভিউ আবেদনেও হেরে যাওয়ার পর গত ২৪ মার্চ ওই ১০ জনকে নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি অফিস আদেশ জারি করা হয়েছে।




এদের নিয়োগের দৃষ্টান্ত ধরে অন্যরাও আদালতের আশ্রয় নিলে নিয়োগ পেয়ে যাবেন এই আশঙ্কা থেকে সরকার প্যানেলভুক্ত শিক্ষকদের সবাইকে নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা শুরু করে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারের প্রধান আইন কর্মকর্তার মতামত চাওয়া হলে সব জায়গা থেকে চাকরি দিয়ে দেওয়ার পক্ষে মতামত আসে। এরই মধ্যে নিয়োগবঞ্চিত প্রায় ১০ হাজার প্যানেলভুক্ত শিক্ষক হাইকোর্টে প্রায় পাঁচ’শটির মতো রিট আবেদন করেছেন বলে জানা গেছে। প্যানেলভুক্ত ২৮ হাজার শিক্ষকের মধ্য থেকে চার হাজারের মতো প্রার্থী এরই মধ্যে ভিন্ন চাকরিতে প্রবেশ করেছেন বলে মন্ত্রণালয় ধারণা করছে।