Monday, March 21, 2016

দ্রুত কম্পিউটার চালুর ৪ উপায়


ভাইরাসমুক্ত রাখলে কিংবা অপ্রয়োজনীয় সফটওয়্যার না নামালেও কম্পিউটার চালু হতে সময় নিতে পারে। তবে সহজ চারটি ধাপ মেনে চললে মোটামুটি যেকোনো কম্পিউটারেই সমস্যাটি দূর করা সম্ভব।
১. ডেস্কটপ পরিষ্কার রাখুন
ডেস্কটপও একটা ফোল্ডার বটে। তবে সেটা অন্যান্য ফোল্ডারের সঙ্গে গুলিয়ে ফেলে রাখা খুব একটা কাজের কথা নয়। সাময়িক সময়ের জন্য সেটা হতে পারে, তবে নানা ধরনের ফাইল রাখার জায়গা (স্টোরেজ) হিসেবে ব্যবহার না করাই ভালো। কারণ, ডেস্কটপের সব ফাইলই বুট সিকোয়েন্সের অংশ এবং সেগুলো র্যাম ব্যবহার করায় গতি কমে যেতে পারে। দরকারি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনগুলো ম্যাক অপারেটিং সিস্টেমে (ওএস) ডকে এবং উইন্ডোজে টাস্কবারে পিন করে রাখতে পারেন।
২. স্বয়ংক্রিয় সফটওয়্যার বন্ধ করুন
কম্পিউটার চালু হওয়ার সময় অনেক সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে লোড নেয়। ইনস্টল করার সময় এটা ঠিক হয়ে যায়। ম্যাক ওএসে System Preferences চালু করে Users & Groups-এ যান। ইউজার নেমের নিচে Login Items ট্যাবে গেলে কম্পিউটার চালুর সময় স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া সফটওয়্যারের তালিকা দেখাবে। নিচের বাঁ কোনায় তালা চিহ্নে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে প্রয়োজনীয় পরিবর্তন করে নিন। উইন্ডোজের ক্ষেত্রে স্টার্ট মেনু থেকে ‘MSConfig’ লিখে System Configuration চালু করুন। Startup ট্যাবের নিচে কম্পিউটার স্টার্টআপে লোড হওয়া সফটওয়্যারের তালিকা দেখাবে। একইভাবে সম্পাদন করতে পারেন। তবে কম্পিউটার চালুর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার মুছে ফেলবেন না।
৩. অব্যবহৃত সফটওয়্যার বন্ধ করুন (ম্যাক)
লাল ক্রস বোতাম চাপলেই কিংবা কম্পিউটার বন্ধ করলেই কোনো সফটওয়্যার র্যাম থেকে মুছে যায় না। বারবার ব্যবহার করা সফটওয়্যারগুলো দ্রুত চালু হওয়ার জন্য সেগুলো র্যামে থেকে যায়। তাই কাজ শেষ হয়ে গেলে ওপরের বাঁ কোনার মেনু থেকে Quit Program নির্বাচন করে কিংবা Q চেপে বন্ধ করুন।
৪. অস্থায়ী ফাইল মুছে ফেলুন
কম্পিউটার চালু করেই যদি ইন্টারনেট ব্রাউজার আপনার প্রথম গন্তব্য হয় তবে ক্যাশ, কুকিজ এবং অন্যান্য অস্থায়ী ফাইল মুছে ফেলুন। এতে হয়তো কোনো ওয়েবসাইটে বারবার লগ-ইন করতে হবে, তবে ব্রাউজারের গতি অন্তত বাড়বে।
সূত্র: ম্যাশেবল

Saturday, March 19, 2016

মাউস ব্যাবহার এখন লেখার কাজেও

Mouse








শুধু ডান আর বাম বোতামের ক্লিকেই
শেষ মাউসের কাজ? আসলে কিন্তু
তা নয়। কম্পিউটার যন্ত্রাংশে
গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এটি। দরকারি সব কাজ
তো হয়ই, লেখালেখির কাজের
সুবিধাও বাড়ানো যায়।
লেখালেখির জনপ্রিয় সফটওয়্যার
মাইক্রোসফট ওয়ার্ডে মাউসের কিছু
ব্যবহার আপনার সময় বাঁচিয়ে দেবে
অনেকটাই। তেমনই কিছু কাজ এখানে
দেখানো হলো।
লেখার দরকারি অংশ নির্বাচন:
যদি চান একটা পাতার লেখার
নির্ধারিত অংশ থেকে লেখাকে
নির্বাচন করবেন তাহলে সেই
লেখার লাইনের শুরুতে বা যেখান
থেকে চান সেখানে মাউসের ডান
বোতামে ক্লিক করে রেখে কি-
বোর্ডের শিফট বোতাম চেপে ধরে
রাখুন। এবার যেখানে শেষ করতে
চান, সেখানে গিয়ে আরেকবার
মাউসে ক্লিক করলেই নির্দিষ্ট
লেখাগুলো নির্বাচিত হয়ে যাবে
এবং প্রয়োজনে সেটিকে কাট, কপি
করতে পারবেন। কৌশলটি
লেখালেখির সফটওয়্যার ছাড়াও
অন্য সব জায়গায় লেখা নির্বাচনে
কাজ করবে।
নির্দিষ্ট শব্দ বা বাক্য নির্বাচন:
অনেক সময় একাধিক লাইন থেকে
দরকারি কিছু শব্দ বা বাক্যের
লেখাগুলোকে আলাদাভাবে
নির্বাচন করার প্রয়োজন হতে
পারে। এমন হলে কি-বোর্ডের Ctrl
বোতাম চেপে ধরে যে যে
লেখাকে নির্বাচন করতে চান,
সেটিকে মাউসের ডান বোতাম
চেপে ধরে নির্বাচন করুন। যতক্ষণ
নির্দিষ্ট লেখা নির্বাচন শেষ না
হবে ততক্ষণ Ctrl বোতাম চেপে রাখুন।
এবার প্রয়োজনমতো সেটিকে কাট,
কপি, পেস্ট করতে পারবেন।
অনুভূমিক লেখা নির্বাচন:
লেখালেখির কাজ করতে গিয়ে
অনেক সময় অনুভূমিক (ভার্টিক্যাল)
লেখাগুলো নির্বাচনের প্রয়োজন
হতে পারে। এ ক্ষেত্রে কি-
বোর্ডের Alt বোতাম চেপে ধরে
মাউসের ডান বোতামে ক্লিক করে
অনুভূমিক বরাবর মাউসকে নির্দেশ
করুন। তাহলে অনুভূমিক বরাবর থাকা
লেখাগুলো নির্বাচিত হবে।

Tuesday, March 15, 2016

কেন কম্পিউটার কি-বোর্ডে F এবং J বোতামে ‘বাম্প’ থাকে?

কেন কম্পিউটার কি-বোর্ডে F এবং J বোতামে ‘বাম্প’ থাকে?
একটু খেয়াল করলেই দেখতে পারবেন কম্পিউটার কি-বোর্ডে দু’টি বোতাম F এবং J নিচের দিকে একটু উঁচুমতো ‘বাম্প’ থাকে। অনেকে আবার এটাকে ইংরেজিতে ‘নচ্’ বলে। আসুন জেনে নিই কম্পিউটার কি-বোর্ডে দু’টি বোতাম F এবং J নিচের দিকে একটু উঁচুমতো ‘বাম্প’ থাকার কারন কি???
আমরা সাধারণত যারা টাইপ করি তারা কি-বোর্ডের দিকে না তাকিয়ে টাইপ করি, আর পেশাদার টাইপিস্টদের বেলাই তো কোন কথাই নেই। তারা কখনওই কি-বোর্ডের দিকে তাকিয়ে টাইপ করেন না। তারা র'কপি-র দিকে তাকিয়ে বা কম্পিউটার স্কিনের দিকে তাকিয়ে দ্রুত টাইপ করতে থাকেন। আর এই দ্রুত টাইপের রহস্য লুকিয়ে তর্জনি এবং F ও J বোতাম দু’টিতে। দু’হাতের দু’টি তর্জনি এই দু’টি বোতামে রাখলে বাকি বোতামগুলিতে আঙুল যাতায়াত করে অনায়াসে। তাই এই তর্জনি আঙ্গুল দু'টি যেন ঠিক থাকে তার জন্য F ও J বোতাম দু’টিতে বাম্প ব্যবহার করা হয়। আপনার আঙ্গুল যদি গন্তব্য অর্থ্যাৎ F ও J বোতাম থেকে অন্য যায়গায় সরে যায় তাহলে আপনি যেন না দেখেই বুঝতে পারেন ও না দেখেই উক্ত যায়গাতে ফিরে আসতে পারেন তার জন্য F ও J বোতাম দু'টিতে বাম্প ব্যবহার করা হয়।
যে সারিতে এই বোতাম দু’টি থাকে সেটিকে বলা হয় ‘হোম রো’। টাইপিস্টদের আঙুল এই সারিতেই থাকে। এখান থেকেই বাকি বোতামগুলিতে আঙুল যাতায়াত করে সহজভাবে ও আমরা সহজে টাইপিং করতে পারি।
সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।